৫ মে ২০২৬

খালেদা জিয়াকে আমি নেত্রী মানি: মান্না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়াকে আমি নেত্রী মানি: মান্না

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে সারাদেশের জনপ্রিয় নেত্রী উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম জিয়া ১৭ মানুষের নেত্রী। তাকে আমিও নেত্রী মানি।

আমি যখন দুবছর কারাগারে ছিলাম তখন তিনি যেখানে সুযোগ পেয়েছেন আমার মুক্তির কথা বলেছেন। আমার একটা কৃতজ্ঞতাবোধও আছে। আমি মনে করি এবং সবাই মনে করে, খুবই অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, তার মুক্তির পথে আইনের কোনো বাধা নেই। তাহলে তিনি জামিন তো পেতেই পারেন। কিন্তু দেয়া হচ্ছে না।

রোববার জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া ১৭ কোটি মানুষের নেত্রী উল্লেখ করে তিনি বলেন, আমি কিন্তু মনে করি না, বেগম জিয়া একা তিনি অসহায়। বেগম জিয়া বাংলাদেশের সবচাইতে সম্পদশালী রাজনীতিবিদ যার পেছনে ১৭ কোটি মানুষ আছে। এই ১৭ কোটি মানুষকে মুক্তির আন্দোলনের জন্য সঙ্গবদ্ধ করে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আপনারা জিতবেন।

খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে গুরুত্ব দেন মান্না। বলেন, লড়াই ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না। লড়াইয়ের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে।

বিএনপি নেতাদের উদ্দেশে মান্না বলেন, আপনাদের যদি ঐক্যফ্রন্ট ভালো না লাগে, আপনাদের কাছে যদি মনে হয় আর কারও দরকার নেই, আমরা নিজেরাই পারব তাও ঠিক। কিন্তু বেগম জিয়ার মুক্তি কিন্তু লড়াই ছাড়া হবে না। লড়াইয়ের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করতে হবে।

একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মান্না বলেন, আজকে একটি কাগজে হেডিং করা হয়েছে ‘খালেদা জিয়ার কারামুক্তি সরকারের পক্ষ থেকে সাড়া পায়নি বিএনপি।’ ওরা এ রকম লিখল কেন? কোনো সাড়া পাওয়ার সম্ভাবনা ছিল? সরকার খালেদা জিয়ার মুক্তির জন্য সাড়া দিয়ে এগিয়ে আসবেন? আমি যেখানে সুযোগ পেয়েছি সেখানে বলেছি, আজ আবারও বলছি, আজকে যদি ঘোষণা হয় আগামীকাল সকাল ১০টায় বেগম জিয়া পিজি হাসপাতাল থেকে মুক্তি পাবেন, তাহলে পিজি হাসপাতালে তাকে দেখতে এত মানুষ হবে যে সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা দিতে পারবে না। একটার পর একটা দুই নাম্বারি করে এই সরকার ক্ষমতায় আছে। আর বেগম জিয়াকে মুক্তি দেবে সেটা কল্পনা করা যায়? এটা কখনও সম্ভব নয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, তিনদিন আগে পত্রিকায় জানতে পারলাম, বেগম জিয়ার বোন তার সঙ্গে দেখা করে বাইরে এসে বললেন, তার একটি হাত বেঁকে গেছে আর একটি হাত বেঁকে যাচ্ছে। উনি ঠিকমতো দাঁড়াতে পারেন না, খেতে পারেন না।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, রাজিয়া আলিম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণর বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি