খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির জন্য আইনজীবীদের দাবি

বাংলাপ্রেস অনলাইন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তার আইনজীবী জয়নাল আবেদীন।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এই দাবি জানান তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, খালেদা জিয়ার বাম চোখ ফুলে গেছে। তিনি তার বাম হাত নাড়াতে পারছেন না। তারা সারা শরীরে ব্যথা। অবিলম্বের তার চিকিৎসা দরকার।
এমন অবস্থায় তাকে বিশেষায়িত কোনও হাসপাতাল কিংবা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা না হলে তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা জানান তিনি। জয়নাল আবেদীন বলেন, গত ৫ সেপ্টেম্বর অসুস্থ থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে জোর করে হুইল চেয়ারে আনা হয়েছে। আইন অনুযায়ী, কোনও আসামি অসুস্থ হলে আগে তার চিকিৎসা করাতে হবে। তাই আগে তার উপযুক্ত চিকিৎসা দেয়া হোক। এরপর বিচার কার্যক্রম চলুক।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি