৬ মে ২০২৬

খালেদা জিয়াই প্রথম পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খালেদা জিয়াই প্রথম পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাও একটি নয় বেগম জিয়া দুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বলে জানান তিনি। রোববার (৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেয়া হবে আওয়ামী লীগের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল এ দাবি করেন। বলেন, ‘পদ্মা সেতুতো কারও পৈত্রিক ব্যাপার না। এটা রাষ্ট্রীয় প্রচেষ্টায় করা হয়েছে।’ তিনি সাংবাদিকদের অবগতির জন্য বলেন, ‘আরও একটি বিষয় আপনাদের জানাতে চাই, পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। একদিকে না, দুইদিকে। মাওয়াতেও এবং ওইপারে ফরিদপুরেও। সেগুলো কিন্তু কেউ উচ্চারণও করে না, বলেও না (ক্ষমতাসীনদের উদ্দেশ্যে)। যমুনা সেতু যখন তৈরি হয় তখন একই অবস্থা ঘটেছে। যারা করলেন তাদের বাদ দিয়ে শুধুমাত্র একজনের নাম দিয়ে সবকিছু করে যমুনা সেতুর নামটাই পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ যেই ক্ষমতায় যায়, সবকিছু দখল করে নিতে চায়। এখানেও ঘটনাগুলো একইভাবে ঘটছে। এবং পদ্মা সেতুর সম্পর্কে যে অহেতুক অযৌক্তিক কথাবার্তা বলে দেশকে জাতিকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে, মানুষের দৃষ্টিকে অন্যদিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে।’ এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সংকটতো আমার পদ্মা সেতু নয়, সংকট তো আমার ভোটের অধিকার, সংকট তো আমার অধিকার, সংকট তো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সংকট তো হচ্ছে আমার বিচার না পাওয়া। সংকট তো হচ্ছে অন্যায়ভাবে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া। এই বিষয়গুলো আমাদের সংকট। আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলছি। সেই বিষয়গুলো নিয়েই মানুষদের একত্র করার চেষ্টা করছি। দেশ, জনগণ, রাজনৈতিক দলগুলোকে এক করার চেষ্টা করছি, এটাই আমাদের একমাত্র লক্ষ্য এখন।’ বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি