৫ মে ২০২৬

খালেদা জিয়া মেট্রিকে উর্দুতে পাস, বাংলায় ফেল : তথ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়া মেট্রিকে উর্দুতে পাস, বাংলায় ফেল : তথ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মাঠের আন্দোলনের কথা ১১ বছর ধরে শুনে আসছি। তাদের কথাগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় একই কথা বলে থাকেন। তাদের নেত্রী খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সেটা একটি প্রশ্ন। তিনি তার মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাস ও বাংলায় ফেল করেছিলেন।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া কোনো রাজবন্দি নন। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন। তাদের জন্য এটাই দুঃখজনক। তাদের রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতা আর বন্দিদশার মধ্যে আটকে আছে। তারা গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আইনি পথ। এটা ছাড়া আর কোনো পথ নেই।

হাছান মাহমুদ বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত করা। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে নিবন্ধিত করতেও আমরা কাজ করছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি