৫ মে ২০২৬

’খালেদা জিয়া জামিন পেলে সরকারের কিছুই করার নেই’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
’খালেদা জিয়া জামিন পেলে সরকারের কিছুই করার নেই’

রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়া জামিন পেলে আর চিকিৎসকরা পরামর্শ দিলে, সরকারের কিছুই করার নেই।’

তিনি আজ বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এবার সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতৃত্বে আসবে উজ্জ্বল ভাবমূর্তির নেতারা।’

মন্ত্রী আরও জানান, আগে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা কমিটির সম্মেলন হবে।

এদিকে জামিনে মুক্তি পেলেই বিএনপি চেয়ারপারসন দেশের বাইরে চিকিৎসা নিতে যাবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবেন। আজ জামিন পেলে কালই বিদেশ যাবেন। জামিন পেলে তার প্রথম অগ্রাধিকারই হবে চিকিৎসা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনুর রশিদ এ কথা বলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি