৪ মে ২০২৬

খালেদ মাসুদ পাইলটের পদত্যাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম
খালেদ মাসুদ পাইলটের পদত্যাগ

বাংলাপ্রেস ডেস্ক:   জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইটল পদত্যাগ করেছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন পাইলট। রোববার (১৯ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়ে কোয়াবের সভাপতির নিকট চিঠি দেন সাবেক এই ক্রিকেটার।

কোয়াব সভাপতিকে পাঠানো চিঠিতে পাইলট লিখেছেন, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি।’ 

তিনি আরও লিখেছেন ‘উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করা উচিত মনে করছি। অতএব, আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।’

বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে নির্বাচিত হয়েছিলেন পাইলট। এরপর গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন পাইলট। মূলত উভয় সংগঠনের স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য কোয়াবের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি