৫ মে ২০২৬

খাগড়াছড়িতে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
খাগড়াছড়িতে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৬

বাংলাপ্রেস অনলাইন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সকাল ৮টার দিকে স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদত হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়ে তা খতিয়ে দেখা হবে। সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, নিহতদের মধ্যে ৫ জন ইউপিডিএফের (প্রসিৎ বিকাশ গ্রুপ) কর্মী এবং অন্যজন পথচারী স্বাস্থ্য বিভাগের কর্মী জিতায়ন চাকমা বলে জানা গেছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক (আরএমও) নয়নময় ত্রিপুরা বলেন, পাঁচজনকে নিহত অবস্থায় আর চারজনকে আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি