খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করলে লকডাউন সফল হবে না: জিএম কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, কখনোই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন এক সাথে চলে না। হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবে না।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, এটা মানতেই হবে, করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু, দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুদ থাকে না। প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগার করতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ঔষধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়াও।
লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এ সকল পরিবারে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এছাড়া আইনশৃংখলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেনো চুরি না হয়, সেজন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি