৫ মে ২০২৬

কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম
কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

বাংলাপ্রেস ডেস্ক:   এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে সালাম দেব। কেউ সমালোচনা করলে হাসিমুখে মেনে নেবো। বাকিটা আল্লাহর হাতে। আপনারা বিভেদে যাবেন না।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গনসংযোগ কর্মসূচিতে তিনি এসব বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন,  কেউ গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালাইয়া যামু না। রাস্তার মধ্যে কর্মী নামাইয়া গত ১৭ বছর কে কোথায় ছিল—আমরা দেখেছি।

তিনি বলেন, মানুষের কাছে শুনি—আমি নাকি ৫০০ ভোট পাব! ৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের সন্তান। আমার বড় বংশ নেই, টাকা-পয়সা নেই, বিদেশে পড়াশোনা করি নাই; আপনাদের মধ্য থেকেই আমি উঠে এসেছি।

এনসিপির এই নেতা বলেন, যারা নির্বাচন আসলে ফটোসেশন করতে নানা অভিনয় করে তাদেরকে চিনে রাখুন। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করুন। তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি রাখুন। দেখবেন আপনাদের চোখেই সব ধরা পড়বে। গত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাস্তায় কে ছিল, আমরা দেখেছি। বিএনপির অনেক নেতাকর্মীকেও রাস্তায় দেখেছি। যারা আন্দোলনে মাঠে ছিল না তারাই এখন বড় বড় কথা বলে। মানুষকে আওয়ামী লীগ ট্যাগ লাগায়। 

এদিন তিনি জুলাই শহীদ কাদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তার মা ও স্বজনদের খোঁজখবর নেন।

কর্মসূচির অংশ হিসেবে খাদঘর, সূর্যপুর, সাহাড়পাড়, ফুলতলি, নূয়াগাঁও, সাইতলা বাজার, বরাট স্ট্যান্ড, ডাণী, খিড়াইকান্দি, বক্রিকান্দি, কূরছাপ, আতাপুর ও সূরপুর এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি