৬ মে ২০২৬

কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২১
বাংলাপ্রেস ডেস্ক:  কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। কিসুমু কাউন্টিতে গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এর মাত্র এক দিন আগে দেশটিতে পৃথক বিমান ও ট্রেন দুর্ঘটনায় আরো ১৪ জন প্রাণ হারিয়েছিলেন। সর্বশেষ এই দুর্ঘটনাটি বৃহস্পতিবার রাজধানী নাইরোবির কাছে একটি বিমান দুর্ঘটনার পর ঘটল, যেখানে একটি এয়ার অ্যাম্বুলেন্স একটি আবাসিক এলাকায় পড়ে ছয়জন নিহত হয়।একই দিনে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে আটজন নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্যপাশে গিয়ে উল্টে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, বাসটি একটি শেষকৃত্য থেকে ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। কিসুমুর আঞ্চলিক ট্রাফিক কমান্ডার পিটার মাইনা সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ এবং ১০ বছরের এক মেয়ে শিশু রয়েছে।এ ছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন, যাদের মধ্যে আট মাস বয়সী একটি শিশুও রয়েছে। শিশুটি বর্তমানে নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনাস্থলটি এমন এক সড়ক অংশে অবস্থিত যেখানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সড়ক নিরাপত্তার অবস্থা নাজুক, প্রায় প্রতিদিনই মারাত্মক দুর্ঘটনার খবর পাওয়া যায়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি