১৮ জুন ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকে নতুন দায়িত্বে সাখাওয়াত হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:৪৮ এএম
কেন্দ্রীয় ব্যাংকে নতুন দায়িত্বে সাখাওয়াত হোসেন

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন ড. মো. সাখাওয়াত হোসেন। বুধবার ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক থেকে তিনি পদোন্নতি পান।

সাখাওয়াত হোসেন ২০১৯ সালের জুন থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন সাখাওয়াত হোসেন। ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি গবেষণা বিভাগ, পলিসি অ্যানালাইসিস ইউনিট এবং চিফ ইকোনমিস্টস ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সাখাওয়াত হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অর্থনীতিতে পিএইচডি করেন। তার গবেষণার বিষয় ছিল ‘ইমপোর্ট–এক্সপোর্ট ডিমান্ড ফাংশনস অ্যান্ড দ্য ব্যালান্স অব পেমেন্টস স্ট্যাবিলিটি ইন বাংলাদেশ’। তিনি দেশি ও আন্তর্জাতিক জার্নালেও একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য সফর করেছেন।

তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সিলিমপুর গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আহসান উল্লাহ এবং মা ছুরিয়া বেগম।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী হোসনে আরা মোস্তফা বেসিক ব্যাংকে কর্মরত ছিলেন এবং ২০২২ সালে নির্বাহী ব্যবস্থাপক পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। তাদের দুই ছেলে ও এক কন্যা রয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি