৪ মে ২০২৬

কচাকাটায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার- ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কচাকাটায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার- ১

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : গত বছর সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়েছে। ইতিমধ্যেই ২২ হাজার পর্ন সাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তার প্রেক্ষিতে কুড়িগ্রামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮ (৫) (ক) মোতাবেক কচাকাটা থানার ইনর্চাজ মামুন উর রশীদ এর নির্দেশক্রমে এসআই শাহিনুর ইসলাম ও এএসআই আনারুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে গাবতলা বাজারে রিপন ডাউনলোড সেন্টার হতে পর্নোগ্রাফি সংরক্ষণের দায়ে ১জনকে আটক করা হয়েছে।

এ সময় তার ১টি কম্পিউটার জব্দ করা হয়। আটকৃতরা হলেন রিপন মিয়া (২৬),আসামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন উর রশীদ বলেন, পর্নোগ্রাফি ধর্ষণের অন্যতম একটি কারণ এ জন্য পুলিশ সুপারের নির্দেশ ক্রমে অভিযান চালিয়ে ১জনকে আটক করা হয়েছে এবং তার একটি কম্পিউটার জব্দ করা হয়। পর্নোগ্রফি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি