৭ মে ২০২৬

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী পালিত

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি: বিদ্রোহী, প্রেম ও সাম্যের কবি হিসেবেও বাংলা সাহিত্যের অনন্য প্রতিভার অধিকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ২৫ মে (শনিবার) তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে কবির স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

পরে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেন সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার, মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ, বাংলাদেশ ও ভারত এর সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কর্মকর্তা পরিষদের সভাপতি জনাব মোঃ মোকারেরম হোসেন মাসুম বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন অবকাশ, রমজান ও ঈদুল ফিতরের বন্ধ থাকায় স্বল্প পরিসরে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনদিন ব্যাপী অনুষ্ঠানের বাকি দুই দিন আগামী (৩-৪ জুলাই) পালিত হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি