৮ মে ২০২৬

কাভার্ডভ্যান-মাইক্রোর সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কাভার্ডভ্যান-মাইক্রোর সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

বাংলাপ্রেস ডেস্ক : বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায়(টাঙ্গাইলে) কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজন নারী। হতাহতদের বাড়ি সিরাজগঞ্জ সদর থানায় বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান জানান, সকালে সেতুর পূর্ব দিকের টোলপ্লাজার কাছে একটি কাভার্ডভ্যানের সঙ্গে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দুই নারীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান, নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এ সময় আহত হন তাদের সঙ্গে থাকা আরও দুইজন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি