১৯ জুন ২০২৬

কাঠমান্ডুতে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কাঠমান্ডুতে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক : ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছে কিছুদিন আগে। মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের মুখে পড়েছে। এই ছবির সংলাপ তুমুল শোরগোল ফেলেছে নেটপাড়ায়, যা নিয়ে বিতর্কেরও তৈরি হয়েছে। এর জেরে এবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এ নির্দেশ দিয়েছেন। জানা গেছে, মুক্তির পরই প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমাকে কেন্দ্র করে জটিলতার সূচনা। কারণ এ সিনেমার একটি সংলাপে সীতাকে ভারতের কন্যা বলা হয়েছে। এ নিয়ে আপত্তি মেয়রের। তিন দিন আগে পরিচালককে সিনেমাটি থেকে সংলাপটি মুছে ফেলার অনুরোধ জানান মেয়র। এখন পর্যন্ত সংলাপটি না মুছার কারণে এই পদক্ষেপ নিয়েছেন মেয়র। কারণ সীতাকে জনকপুরের রাজা জনকের কন্যা বলে মনে করেন তারা। বিষয়টি নিয়ে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ বলেন, তিন দিন আগে ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালককে ফোন করে আপত্তিকর অংশটুকু মুছে ফেলার অনুরোধ করেছিলাম। নেপালের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আত্মসম্মান রক্ষা করা দেশটির সরকারি, বেসরকারি সংস্থা এবং প্রত্যেক নাগরিকের প্রথম দায়িত্ব। সিনেমাটি থেকে যদি আপত্তিকর অংশটুকু বাদ দেওয়া না হয়, তবে কাঠমান্ডুর সিটি করেপোরেশন এলাকার কোনো প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা প্রদর্শিত হবে না। এরই মধ্যে কাঠমান্ডুর সমস্ত প্রেক্ষাগৃহে নির্দেশ জারি করা হয়েছে, ভারতীয় কোনো সিনেমা যেন প্রদর্শিত না হয়। মোট ১৭টি হল থেকে উঠে গিয়েছে ভারতীয় সিনেমা। উল্লেখ্য, গত ১৬ জুন মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে সাড়া ফেললেও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি