৪ মে ২০২৬

কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:৩২ এএম
কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

 

বাংলাপ্রেস ডেস্ক:কাতারের উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন কাতারি বাহিনীর সদস্য এবং অন্য তিনজন তুরস্কের নাগরিক।

রোববার এক বিবৃতিতে অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানায় পারস্য উপসাগরের কাতারি জলসীমায় এই দুর্ঘটনা ঘটে।


পারস্য উপসাগরে দেশটির জলসীমায় শনিবার এ দুর্ঘটনা ঘটে। কাতারের অভ্যন্তরীণ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মূলত ‘কারিগরি ত্রুটির’ কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন কাতারি বাহিনীর সদস্য এবং অন্য তিনজন তুরস্কের নাগরিক। তুর্কি নাগরিকদের মধ্যে একজন সামরিক কর্মকর্তা এবং দুইজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।


মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন কাতার বিমানবাহিনীর এক সেনা নিখোঁজ রয়েছেন। শনিবারের এই ঘটনার পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে এখনও তৎপরতা চালানো হচ্ছে।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি