কাতারে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্কতা ট্রাম্পের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার কয়েকদিন পর, ওয়াশিংটনের দুই শক্তিশালী মধ্যপ্রাচ্যের মিত্রের মধ্যে বিভাজন আরো তীব্র হয়েছে। এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সতর্কতামূলক মন্তব্য করেছেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কাতার একটি অসাধারণ মিত্র। ইসরায়েল এবং অন্য সবাইকে সাবধান থাকতে হবে।আমরা যখন কাউকে আক্রমণ করি, আমাদের সতর্ক থাকতে হবে।’
ট্রাম্প প্রথম গত মঙ্গলবার দোহায় নজিরবিহীন ইসরায়েলি হামলার সমালোচনা করেছিলেন, যেখানে ইসরায়েল ও হামাসের আলোচকরা গাজায় যুদ্ধের অবসান নিয়ে কাজ করছিলেন।
এই হামলার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ আরব ও মুসলিম নেতারা সংহতি প্রদর্শনে দোহায় সমবেত হয়েছেন। সেখানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বিশ্বকে আহ্বান জানিয়েছেন, ‘দ্বৈত মানসিকতা বন্ধ করতে’ ও ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে।
ইসরায়েলের হামলায় উপসাগরীয় দেশটির রাজধানীতে পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
কাতারে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি