কাতারে বিশ্বকাপের জমকালো উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জমকালো আয়োজনে কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের সময় সকাল পৌনে ১০টায় (বাংলাদেশ সময় রাত পৌনে টায়) কাতারের আল বাইত স্টেডিয়ামে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্টেডিয়ামটি ৬০ হাজার দর্শক ধারণে সক্ষম। 'গ্রেটেস্ট শো অন আর্থের' সঙ্গে মানানসই এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন স্বাগতিক কাতার। উদ্বোধনী ম্যাচও হচ্ছে আল-বায়াতে।
ফুটবল বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হলেও কখনো অলিম্পেকের উদ্বোধন অনুষ্ঠানের মতো হয়নি। এবার অনেকটা অলিম্পিকের মতো করে উদ্বোধনী অনুষ্ঠান হযেছে।
এবারের বিশ্বকাপের স্লোগান হচ্ছে-গেদারিং ফর ম্যানকাইন্ড, ব্রিজিং ডিফরেন্স থ্রু হিউমিটি, রেসপেক্ট এন্ড ইনক্লুসন। যার অর্থ- মানবজাতির জন্য সমবেত হওয়া, মানবতা, সম্মান ও অন্তর্ভুক্তির মাধ্যমে ভেদাভেদ দূর করা।
কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ২০০৬, ২০১০ ও ২০১৪ আসরে পারফরম্যান্স করা পপ তারকা শাকিরার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি নাম প্রত্যাহার করেছেন। তবে বিটিএস-এর জং কুক মাতালেন মঞ্চ। তার সঙ্গে ছিল কাতারি মিউজিসিয়ান ডানা, ফাহাদ আল কুবাইস, গানিম আল মুফতাহ।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক পারফরমার অংশ নেন, যারা বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের প্রতি সম্মান প্রদর্শন করেন, পূর্বের বিশ্বকাপ আয়োজন করা দেশের প্রতি সম্মান জানানো হয়। কাতারের সংস্কৃতিও তুলে ধরা হয়। যাকে বলা হচ্ছে- সেভেন অ্যাক্ট প্রোগ্রাম।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি