৭ মে ২০২৬

কাতার থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কাতার থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

বাংলাপ্রেস ডেস্ক: কাতার থেকে ৪০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

জানা গেছে, আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় কাতার থেকে অনেক বাংলাদেশি দেশে ফিরতে পারছিলেন না। দেশটিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ফ্লাইটের আয়োজন করা হয়। তবে বাংলাদেশে থেকে কাতারে যাওয়ার কোনও সুযোগ নেই।

বিমানবন্দর সূত্র জানায়, আগত সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরেছেন। তাদের কেউ করোনা সংক্রমিত নন। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হবে।

এর আগে গত ৩ জুন বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফেরার জন্য অনলাইনে আবেদন করেন ৪১৯ জন। পরে ফ্লাইটটির অনুমোদন দেয়া হলে ৪১৪ জন দেশে ফেরার টিকিট কেনেন। তবে ফিরেছেন ৪০৯ জন।

বিশেষ এ ফ্লাইটের অধিকাংশ যাত্রীই জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন। এছাড়াও এতে কর্মহীন শ্রমিক ও ট্যুরিস্ট ভিসা নিয়ে কাতারে যাওয়া বাংলাদেশিরাও রয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি