কাশ্মীর সীমান্তে ভারতীয়-পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি
বিদেশ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে এই গোলাগুলি হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল দেবেন্দর আনন্দ বার্তা সংস্থা আইএএনএস-কে বলেন, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এই যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি বাহিনী প্রথমে ছোট অস্ত্র এবং পরে মর্টার নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করা হলেও পাকিস্তানি সেনাবাহিনী এ ঘটনায় এখনও কোনও বিবৃতিতে দেয়নি।
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই দেশ দুটির মধ্যে সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা গেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে উভয় দেশের মধ্যে এই তিক্ততা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাশ্মীরের পুলাওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর পর জঙ্গি হামলা এবং এর জবাবে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর এই তিক্ততার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি