কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহত : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহত : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ দাবি করেন।
খাজা আসিফ বলেন, বুধবার পর্যন্ত তাদের হিসেবে প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তবে তিনি পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, ভারতই প্রথম গোলাগুলি শুরু করে। এ সময় পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের দুটি ব্রিগেড সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দিল্লি এ দুটি দাবিই সরাসরি অস্বীকার করেছে।
এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন, পাকিস্তানি বাহিনীর হামলায় ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
তবে এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর কোনো সদস্যের হতাহতের খবর তাদের কাছে নেই।
এর আগে ভারতীয় সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। তবে এ সময় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি