৬ মে ২০২৬

কাশিমপুর কারাগার থেকে আসামি নিখোঁজ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কাশিমপুর কারাগার থেকে আসামি নিখোঁজ!
বাংলাপ্রেস ডেস্ক: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আবু বক্কর সিদ্দিক নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষীসহ ছয় জনকে সাময়িক বরখাস্ত করেছে কারা অধিদপ্তর। ছয় জনের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম। এডিশনাল আইজি প্রিজন্স (অতিরিক্ত কারা মহাপরিদর্শক) এর নেতৃ্ত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ কর্ম দিবস সময় দেয়া হয়েছে। এ কমিটি শনিবার ( ৮ আগস্ট) থেকেই কাজ শুরু করবে। এছাড়া ইতোমধ্যে গাজীপুরের পুলিশ সুপার এবং একই সঙ্গে পলাতক বন্দির নিজ জেলা সাতক্ষীরার পুলিশ সুপারকেও বিষয়টি অবহিত করা হয়েছে। পলাতক বন্দির অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) কাশিমপুর-২ কারাগার থেকে কয়েদি আবু বকর সিদ্দিক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যায় কয়েদিদের লকআপে তোলার সময় বিষয়টি টের পেয়ে পুরো জেলখানায় তল্লাশি চালানো হয়। তবে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। কারা কর্তৃপক্ষের ধারণা, কারাগারের দেয়াল টপকিয়ে সে পালিয়ে গেছে। বৃহস্পতিবার কারাগারের দেয়ালে রং করার জন্য মই ছিল বলে একটি সূত্র নিশ্চিত করেছে। জেল সূত্র জানায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুরে। এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিক কারাগারের ভেতরে একটি সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিল। একদিন পর তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি