১৮ জুন ২০২৬

কাশফুলের শুভ্রতায় উজ্জ্বল বুবলী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:৪০ পিএম
কাশফুলের শুভ্রতায় উজ্জ্বল বুবলী

বাংলাপ্রেস ডেস্ক:   ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও ভক্তদের মন জয় করেছেন কাশফুলের শুভ্রতার মাঝে ধারণ করা কিছু ছবি সম্প্রতি নিজের ফেসবুক পেজে শেয়ার করে। এই অভিনেত্রীর ছবিগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

ছবিগুলোতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসি মুখে কাশফুলের মাঠে দাঁড়িয়ে আছেন বুবলী। চোখে রোদচশমা, পরনে মানানসই পোশাক— সব মিলিয়ে যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছেন তিনি। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘ফুলেরা নীরব, তবুও তারা তাদের সৌন্দর্য, লাবণ্য আর মাধুর্যকে মেলে ধরে।’ 

নায়িকার এই মনোমুগ্ধকর উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন অনুরাগীরাও। কমেন্ট বক্সে বুবলীর রূপের প্রশংসায় ভাসছেন ভক্তরা। একজন ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ, তুমি দেখতে এত মিষ্টি আর বার্বি পুতুলের মতো সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘কাশফুলের সৌন্দর্য দেখি।’

উল্লেখ্য, সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা শবনম বুবলী বর্তমানে ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের একজন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত উপস্থিতি রাখছেন তিনি। তার প্রতিটি পোস্টই ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দেয়।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি