৮ মে ২০২৬

কারওয়ান বাজারের পাইকারদের গাবতলী পাঠাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কারওয়ান বাজারের পাইকারদের গাবতলী পাঠাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী ঢাকার যানজট কমাতে গাবতলীর আমিনবাজারে কারওয়ান পাইকারি বাজারের ব্যবসায়ীদের স্থানান্তর করতে চায় সরকার। তবে সেখানে ব্যবসার পরিবেশ নেই বলে জানিয়েছেন পাইকাররা। যদিও ব্যবসায়ীদের গাবতলীতে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক মতবিনিময় সভায় কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা জানান, এখনো কাঁচাবাজারের আড়ৎ করার পরিবেশ সৃষ্টি হয়নি গাবতলীতে। আর নিজস্ব অর্থায়ন ও নকশায় মৎস্য বাজার নির্মাণ করার দাবি মাছ ব্যবসায়ীদের। কারওয়ান বাজার দ্রুত অপসারণ প্রয়োজন বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশেন। ফলে ধীরে ধীরে সরতে হবে এ বাজারের পাইকারদের। আর প্রস্তাবিত গাবতলী কাঁচাবাজারে পুলিশের জন্য জায়গা বরাদ্দ রাখার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এসময় কারওয়ান বাজারের চাকচিক্য থাকবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাই পাইকারদের গাবতলীতে আসার পরামর্শ দেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি