২০ আগস্ট ২০২৬

কারাগার থেকে হাসপাতালে, ইমরানকে ঘিরে ‘গোপন চুক্তির’ গুঞ্জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৪১ এএম
কারাগার থেকে হাসপাতালে, ইমরানকে ঘিরে ‘গোপন চুক্তির’ গুঞ্জন

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঘিরে দেশটির বর্তমান সরকারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন পাকিস্তানের প্রবীণ সাংবাদিক হামিদ মীর।

তিনি বলেন, পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে আদালতের এমন সুবিধা অনেক সময় ক্ষমতাচ্যুত বা কারাবন্দি নেতাদের রাজনীতিতে ফেরার পথ তৈরি করেছে। উদাহরণ হিসেবে তিনি নওয়াজ শরিফের কথা উল্লেখ করেন। ২০১৯ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত অবস্থায় চিকিৎসার জন্য জামিন পেয়ে নওয়াজ লন্ডনে যান এবং পরে পাকিস্তানের রাজনীতিতে ফেরেন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে তাকে আদিয়ালা কারাগার থেকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন।

তবে শেহবাজ শরিফ সরকার দ্রুত ওই নির্দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।

হামিদ মীরের মতে, পাকিস্তানে আদালতের এমন সিদ্ধান্তকে প্রায়ই পর্দার আড়ালের কোনো সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখা হয়। এ কারণেই শরিফ পরিবার ভাবতে পারে, ইমরান খানও কোনো গোপন সমঝোতার মাধ্যমে সুবিধা পাচ্ছেন।

ক্ষমতাসীন জোটের মধ্যেও সম্প্রতি মতবিরোধ দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে অবস্থান নিয়েছেন।

একই সঙ্গে তরুণদের মধ্যে রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি অসন্তোষ বাড়ছে।

ইমরানের জনপ্রিয়তা এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা উল্লেখ করে হামিদ মীর বলেন, পাকিস্তানের রাজনীতিতে যেকোনো কিছু ঘটতে পারে। নওয়াজ শরিফ যেমন কারাগার থেকে বের হয়ে আবার রাজনীতিতে ফিরতে পেরেছেন, তেমনি ইমরান খানও আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসতে পারেন।

তার মতে, ইমরান খানের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তনের আশঙ্কাই বর্তমানে শরিফ সরকারের উদ্বেগের অন্যতম কারণ। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি