৪ মে ২০২৬

কার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন কৌশানী?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন কৌশানী?

বিনোদন ডেস্ক: টালিউডের এই প্রজন্মের নায়িকা কৌশানী মুখার্জি। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন রূপালি ভুবনে। প্রথম সিনেমায় নায়ক হিসেবে পান বনি সেনগুপ্তকে। আর তাকেই বানিয়ে নিলেন বাস্তব জীবনের সঙ্গী।

হ্যাঁ, বনি সেনগুপ্তের সঙ্গে দীর্ঘ দিন ধরেই প্রেম করছেন কৌশানী। সেই প্রেমের কথা জানে টালিগঞ্জের সবাই। তাদের ভক্তরাও অবগত রিয়েল লাইফের রসায়নের অল্প-বিস্তর।

বর্তমানে অবকাশ যাপনে আছেন কৌশানী। আর সঙ্গে আছেন প্রেমিক বনি। ইন্দোনেশিয়ার বালিতে বিলাসবহুল একটি রিসোর্টে গিয়ে তারা একান্তে সময় কাটাচ্ছেন। সেখানেই কৌশানীকে দেখা গেলো একেবারে আবেদনময়ী রূপে। ব্যাকলেস টপ। চোখে সানগ্লাস। উঁচু করে বাঁধা চুল। জলে ভেজা কৌশানী যেন জলপরী!

‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার পর কৌশানী ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘হইচই আনলিমিটেড’, ‘জামাই বদল’ ও ‘বাচ্চা শ্বশুর’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি