কাপুরুষের মত রাজপথে আসবেন না, বিএনপিকে নুর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না, মার খাবো রাজপথ ছাড়বো না। ২০০ জনের উপস্থিতে ২০ জন পুলিশ আসবে আর চলে যাবো এটা নয়। বিএনপির উদ্দেশে এমনটাই বলেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ও মুক্তযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না, মার খাবো তবুও রাজপথ ছাড়বো না। ২০০ জনের উপস্থিতে ২০ জন পুলিশ আসবে আর চলে যাবো এটা নয়। পুলিশকে বোঝাতে হবে, সব পুলিশ অমানুষ না। ভালো মানুষ আছে অনেক সংখ্যক। আমাকে বার বার আক্রমণ করা হয়েছে, তবুও রাজপথে আছি, থাকবো।
নুর বলেন, মহামারির মধ্যে স্বাস্থ্যখাতে বড় মহামারি চলছে। সর্বত্র অথর্ব লোক বসানো হয়েছে, তারা লুটপাট করছে। প্রশাসনে দলীয়করণ করে ভেঙে দেওয়া হয়েছে। এখন একটাই পথ খোলা আছে অথর্ব লোক হটিয়ে আমাদের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।
এ সময় বিএনপির ভাইচ চেয়ারম্যান হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা সাবেক সেনা কর্মকর্তা জয়নাল আবেদিন, সিরিন আক্তার, ইশরাক হোসেন প্রমুখ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি