১০ জুলাই ২০২৬

কাপ্তাই কেন্দ্রের সব ইউনিট চালু, ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম
কাপ্তাই কেন্দ্রের সব ইউনিট চালু, ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন


বাংলাপ্রেস ডেস্ক: টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পেয়েছে। এতে দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে। পর্যাপ্ত পানি থাকায় দীর্ঘদিন পর কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিটই একযোগে চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে পানির স্বল্পতার কারণে গত জুন মাস পর্যন্ত কেন্দ্রটিতে মাত্র একটি বা দুটি ইউনিট চালু রেখে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। তবে গত ৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় পাঁচটি ইউনিটই সচল করা হয়। সেদিন কেন্দ্রটি থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

আজ বিকেলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রেরব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত এক সপ্তাহ ধরে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকেই বর্তমানে একযোগে বিদ্যুৎ উৎপাদন চলছে।

তিনি আরও জানান, শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রটি থেকে মোট ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যদিও কেন্দ্রটির পাঁচটি ইউনিটের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট (মিন সি লেভেল)। বর্তমান বৃষ্টিপাত ও উজানের পানির প্রবাহ অব্যাহত থাকলে হ্রদের পানির স্তর আরও বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ উৎপাদনও দীর্ঘ সময় ধরে স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি