৪ মে ২০২৬

কানেকটিকাটে সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানেকটিকাটে সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী স্থগিত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারনে কানেকটিকাট সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী আগামী ৪ এপ্রিল শনিবার ম্যানচেস্টারের কমিউনিটি ব্যাপ্টিষ্ট চার্চে বিকেল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অনুষ্ঠান হবার কথা ছিল। প্রাণঘাতী করোনাভাইরাস কানেকটিকাট অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে পর্যাক্রমে হানা দিচ্ছে। প্রবাসীদের করোনাভাইরাস আক্রমণের হাত থেকে রক্ষা এবং সক্রমণ প্রতিরোধে উক্ত অনুষ্ঠানটি বন্ধ করার ঘোষনা দেন সঙ্গীত একাডেমির পরিচালক ও সঙ্গীতশিল্পী কৌশলী ইমা। গত এক সপ্তাহে কানেকটিকাট অঙ্গরাজ্যে করোনাভাইরাসে মারা গেছে ৩ জন। গত রবিবার (২২ মার্চ) পর্যন্ত এ নিয়ে কানেকটিকাটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জনে। ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পরায় ঘর থেকেই বের হচ্ছেন না প্রবাসীরা। ইতোমধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বৃহত্তর নোয়াখালী সমিতির বসন্ত মেলা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষা দিতে রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে জরুরি অবস্থাো অব্যাহত রয়েছে। চলাফেরও সীমিত করা হয়েছে। তবুও লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। কানেকটিকাটে ফেয়ারফিল্ড কাউন্টিতে সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।। সেখানে এ পর্যন্ত ১২৫ রোগীর সন্ধান মিলেছে। এছাড়া লিচফিল্ড ১০, হার্টফোর্ড ৩৫, নিউ হ্যাভেন ২৭, মিডলসেক্স ৯, টোলান্ড ৬, উইন্ডহাম ৫ এবং নিউ লন্ডন ৩ জন রোগীর খরর পাওয়া গেছে। কানেকটিকাট সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করার সিন্ধান্তে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা। গ্রীষ্মকালীন সময়ে পরিস্থিতি স্বাভাবিক বা নিয়ন্ত্রণে এলে আগামীতে নতুন তারিখ ঘোষনা করা হবে বলে জানান একাডেমির পরিচালক। সঙ্গীত একাডেমির সকল শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন কৌশলী ইমা। ইতোপুর্বে যারা সঙ্গীত একডেমিকে সহযোগিতা ও সহায়তা প্রদান করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান তিনি। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি