কানেকটিকাটে সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ৪ এপ্রিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মতো এবারো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সঙ্গীত একাডেমির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা আগামী ৪ এপ্রিল শনিবার ম্যানচেস্টারের কমিউনিটি ব্যাপ্টিষ্ট চার্চে অনুষ্ঠিত হবে। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভুত সঙ্গীত একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে থাকবে আলোচনা, কবিতা আবৃত্তিসহ সঙ্গীত একাডেমির শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।
কানেকটিকাটের সঙ্গীত একাডেমি গত ১২ বছর ধরে বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসবসহ নানা ধরনের অনুষ্ঠান পরিচালনা করে আসছে। শতচেষ্টা আর কঠোর পরিশ্রমে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের বাংলা ভাষা ও বাংলা গান শেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট সঙ্গীত একাডেমি।
সঙ্গীত একাডেমির শিক্ষার্থীরা সকলেই প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভুত ছেলেমেয়ে। তারা বাংলায় প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দেয়। এসব ছেলেমেয়েরা সঙ্গীত একাডেমির মাধ্যমে বাংলাভাষা ও গান শিখছে খুব নিঁখুতভাবে। তাদের গান পরিবেশনা ও বাংলায় কথা শুনে প্রত্যক অভিভাবকই সন্তোষ প্রকাশ করেছেন। বাংলা সংস্কৃতির সঙ্গে ছেলেমেয়েদের সম্পৃক্ত রাখার জন্য এ প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন একাডেমির পরিচালক ও সঙ্গীতশিল্পী কৌশলী ইমা।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি