কানেকটিকাটে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ম্যানচেস্টারে উদযাপিত হয়েছে রবীন্দ্র-নজরুল জয়ন্তী।গত শনিবার ম্যানচেস্টারের কনকর্ডিয়া লুথার্ন চার্চে অনুষ্ঠিত হয়। ম্যানচেস্টার প্রবাসী সঙ্গীতশিল্পী কানন হাসানের প্রচেষ্টায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় ছোট ও বড়দের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।মজাদার খাবারের পাশাপাশি ছিল শাড়ি কাপড়ের বেচাকেনা। সন্ধ্যা ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
সিলভিয়া রিবেরু কুহু ও ফারহানা রশিদ লুনার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন রেকাইয়া রেখা ও সাথে মেরী হাওলাদার বেবী। ছোটদের একক সঙ্গীতে অংশ নেন সুমাইয়াহ সুখ, বর্ষা সরকার, ব্রিয়ানা বিশ্বাস, এথেনা বেরসা ও রিয়া হোসেন।একক নৃত্য পরিবেশন করেন অনুরাধা চ্যাটার্জি, রেখা রোকেয়া তৃণা, তানসি ও রোজিয়ানা।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুলকে নিয়ে গুলশান আরা কাজীর রচনা ও গ্রন্হনায় ‘একই বৃন্তে দুই ফুল’ গীতিআলেখ্যে ধারা বর্ণনা করেন নীরা সানজিদা, রেখা রোজারিও,হারুন অর রশিদ ও সিলভিয়া রিবেরু কুহু। আবৃত্তিতে অংশ নেন মোল্লা বাহাউদ্দিন পিয়াল,নীরা সানজিদা, ফারহানা রশিদ লুনা,হারুন অর রশীদ ও সিলভিয়া রিবেরু কুহু।
গানে অংশ নেনববি সরকার, রুমানা আহমেদ, রেখা রোজারিও,মুকুট কস্তা,তৃপ্তি বাছেরা,তাপসী কস্তা,হেনা দাস, বীণা দাস,কানন হাসান ও মেরী হালদার বেবী। গীতিআলেখ্যে যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন হারমনিয়াম মার্ক হাওলাদার রনি, ঢোলক ফ্রান্সিস সরকার,তবলায় মিঠুন গমেজ ও সাউন্ডে লিটন গ্রেগরী।পরিচালনায় ছিলেন কাজী শাহজাহান বেলাল। সর্বশেষে বড়দের একক সঙ্গীত পরিবেশন কৌশলী ইমা ও মুকুট কস্তা।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের শিশু-কিশোরদের দেশীয় সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে গত ৪ বছর ধরে এ অনুষ্ঠানটি পরিচালনা করে আসছেন শিল্পী কানন হাসান।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি