৯ আগস্ট ২০২৬

কানেকটিকাটে বৃহত্তর নোয়াখালী সমিতির বসন্ত মেলা স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানেকটিকাটে বৃহত্তর নোয়াখালী সমিতির বসন্ত মেলা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পরার খবরে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন-এর বসন্তের মিষ্টি মেলা স্থগিত করা হয়েছে। আগামী ১৫ মার্চ রবিবার নিউ ব্রিটেনের বিয়ানকা বল রুমে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অনুষ্ঠান হবার কথা ছিল। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীকে সনাক্ত করেছে ড্যানবুরি হাসপাতাল। এ খবর নিশ্চিত করেন রাজ্য গভর্ণর নেড ল্যামন্ট। ড্যানবুরি হাসপাতাল প্রধান পরিচালনা কর্মকর্তা কেরি ইটনের ধারনা ড্যানবুরি অথবা নরওয়াক হাসপাতালে কোন কর্মচারির নিকট থেকে সে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সে নিউ ইয়র্কের ওয়েসচেস্টার কাউন্টির বাসিন্দা। এ যাবত ৪২ জন রোগিকে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এদের কারো কাছে করোনাভাইরাসে আক্রান্তের নমুনা মেলেনি। তবে গত বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া আরো ২০০ জন রোগির শরীরে পরীক্ষা করা হচ্ছে। এদের দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান রাজ্য গভর্ণর নেড ল্যামন্ট। এ খবরটি দ্রুত কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে পড়লে সবার মনে আতংকের সৃষ্টি হয়। আর এ কারনেই বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন-এর বসন্তের মিষ্টি মেলা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের আহবায়ক মীর আজম। তাদের এ সঠিক সিন্ধান্তে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীতে নতুন তারিখ ঘোষনা করা হবে বলে জানান সংগঠনের সদস্য সচিব আরিফুল ইসলাম নিপুন। এ পর্যন্ত যারা এ অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি