কানেকটিকাটে বাংলাদেশি ফ্রেন্ডস সোসাইটির স্বাধীনতা দিবস উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস সোসাইটি (বাফস)। কোভিড-১৯ জনিত কারনে দীর্ঘ বিরতির পর সবাইকে সাথে নিয়ে স্বশরীরে গত শনিবার (২৬ মার্চ) বৃস্টলের একটি মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের বর্নিল এই আয়োজনে কানেকটিকাটের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সদস্য তাদের পরিবারবর্গ ছাড়াও স্থানীয় প্রবাসীরা অংশ গ্রহন করেন।
বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এ মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ তেইশ বছরের স্বাধীনতা সংগ্রাম ও একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ নির্যাতিত মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করি লাল-সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দেশ গঠনে প্রবাসীদের অবদানের স্বীকৃতি জানিয়ে সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন।
বাফস'র মোহাম্মদ হোসেন স্বপনের সভাপতিত্বে এবং মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাধারন সম্পাদক একেএম মেজবাহ উদ্দিন, সহ-সভাপতি আলমগীর কবির লাভলু, সভাপতি মোহাম্মদ হোসেন স্বপন, বিশিষ্ট সংগঠক শাহরিয়ার রহমান আরিফ ও বৃস্টল ইস্টার্ণ হাই স্কুলের ডাইভারসিটি ক্লাবের প্রেসিডেন্ট পুষ্পিতা হোসাইন মুমু।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী কৌশলী ইমা ও সোমা বণিক। অনুষ্ঠানের শুরুতেই কোরান তেলাওয়াত করেন সংগঠনের প্রচার ও গনসংযোগ সম্পাদক রবিউল আলম সুমন।
অনুষ্ঠানে র্যাফেল ড্র'র পুরুস্কার বিতরন করেন আলমগীর কবির লাভলু ও শহীদ চৌধুরী।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি