কানেকটিকাটে আবারো এক হচ্ছে কমিউনিটির ‘ধান্দাবাজ’ !
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
হার্টফোর্ড প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশিদের প্রিয় সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়াকে বানচাল করার লক্ষ্যে দু’গ্রপে বিভক্ত কমিউনিটির ‘ধান্দাবাজ’রা আবারো এক হচ্ছেন বলে জানা গেছে। আগামী শনিবার (১ সেপ্টেম্বর) বাক-এর অস্থায়ী কমিটির অধীনে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র আহবান করা হয়। কিন্তু সেই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে ‘ধান্দাবাজ’ একটি প্যানেল দাখিল করে সেই আগের মতই ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে।
কয়েক বছর আগে তিন ব্যক্তির ব্যবসায়িক অন্তর্দ্বন্দের কারনে বিভক্ত হয়েছিল বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)।এদের মধ্যে ময়নুল হক চৌধুরী হেলাল ও নুরল আলম নুরু আবারো একত্রিত হয়ে একটি প্যানেলে যোগ দিচ্ছেন বলে বিশ্বস্ত একটি সুত্র জানিয়েছে।তাদের সাঙ্গপাঙ্গরাও আছেন এই প্যানেলে। তবে বাদ পড়েছে কমিউনিটির পরিচিত অনেকেই।
বাক-এর সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিমু একাই একটি প্যানেল দেবার কথা চিন্তা করছেন। সম্ভব না হলে তিনি একাই একটি পদে লড়বেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, গত বছর বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট(বাক)-এর দুই গ্রুপ হেলাল-আজম ও কামাল-হুমায়ুন নেতৃত্বের লড়াই করতে গিয়ে কানেকটিকাটের সাধারন প্রবাসীদের নিয়ে ভোট ও পাল্টা ভোট খেলায় মেতে উঠেছিলেন।কিন্ত তাদের সেই স্বপ্ন পূরণ হবার আগেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তর ও নির্বাচিত নতুন একটি কমিটির কর্মকান্ড বন্ধে অপর গ্রুপটি অয়াস্থী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের শরণাপন্ন হন। শেষ পর্যন্ত দুইপক্ষের আইনজীবিদের পরামর্শে বাক-এর সঠিক নির্বাচন ও একটি শক্তিশালী কমিটির গঠনের লক্ষ্যে অস্থায়ী কমিটি গঠন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, ছয় মাসেরও অধিক সময় পার হলেও তথা কথিত অস্থায়ী কমিটি নীরব ভূমিকা পালন করছেন। দুই গ্রুপ মিলে একটি শলা পরামর্শের মাধ্যমে গোপনে বা রাতের অন্ধকারে বাক এর কমিটি গঠন করে কানেকটিকাটের সাধারন প্রবাসীদের বোকা বানানোর চেষ্টা করছেন। কানেকটিকাটে প্রবাসীদের চিত্ত বিনোদনের জন্য একযুগ আগে সকল প্রবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় যে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর জন্ম হয়েছিল সেই বাককে আমরা কখনই বিভক্ত দেখতে চাই না। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করতে চাই। অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কিংবা কোন একক মনোনীত কমিটিকে কানেকটিকাটবাসী কোন প্রকার সহযোগিতা ও সহায়তা প্রদান করবে না। এসব ধান্দবাজ চিনে রাখার সময় এসেছে।
অপর একটি সুত্র জানিয়েছেন গত কয়েক বছর ধরে কমিউনিটির একটি গ্রুপ (হেলাল-আজম) এর নেপথ্যে নেতৃত্ব প্রদানকারী ওয়ালিংফোর্ড বেঙ্গল সেন্টেনিয়াল লায়ন্স ক্লাব সভাপতি ও স্থানীয় বাংলাদেশি ডেমোক্রাট লিডার মোহাঃ মাসুদুর রহমান অপু দীর্ঘদিন ধরে নানাভাবে বাক-এর কর্মকান্ডে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। তাকে কোন কিছু না জানিয়েই হঠাৎ করে দু’গ্রুপ এক হয়েছেন বলে জানিয়েছে সুত্রটি। এব্যাপারে অপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি