২১ জুন ২০২৬

কানেকটিকাটে ১ আগস্ট সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৫১ পিএম
কানেকটিকাটে ১ আগস্ট সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কানেকটিকাটের সঙ্গীত একাডেমির শিক্ষার্থীবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মতো এবারো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা আগামী ১ আগষ্ট (২০২৬) শনিবার ম্যানচেস্টারের সেন্টার কংগ্রেশনাল চার্চে অনুষ্ঠিত হবে। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভুত সঙ্গীত একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে থাকবে আলোচনা, কবিতা আবৃত্তিসহ সঙ্গীত একাডেমির শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।
কানেকটিকাটের সঙ্গীত একাডেমি গত ১৮ বছর ধরে বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসবসহ নানা ধরনের অনুষ্ঠান পরিচালনা করে আসছে। শতচেষ্টা আর কঠোর পরিশ্রমে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের বাংলা ভাষা ও বাংলা গান শেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট সঙ্গীত একাডেমি।


সঙ্গীত একাডেমির শিক্ষার্থীরা সকলেই প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভুত ছেলেমেয়ে। তারা বাংলায় প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দেয়। এসব ছেলেমেয়েরা সঙ্গীত একাডেমির মাধ্যমে খুব নিঁখুতভাবে বাংলাভাষা ও গান শিখছে। তাদের গান পরিবেশনা ও বাংলায় কথা শুনে প্রত্যক অভিভাবকই সন্তোষ প্রকাশ করেছেন। বাংলা সংস্কৃতির সঙ্গে ছেলেমেয়েদের সম্পৃক্ত রাখার জন্য এ প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন একাডেমির পরিচালক ও সঙ্গীতশিল্পী কৌশলী ইমা। তিনি আগামী ১ আগষ্ট অনুষ্ঠিতব্য সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যায় সকল অভিভাবকসহ প্রবাসীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি