কানেকটিকাট প্রবাসীদের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত শনিবার (১৬ জুলাই) বিকেলে স্থানীয় নর্থওয়েস্ট পার্কে আলোচনা সভা, কবিতা পাঠ, রবীন্দ্র নজরুল সঙ্গীত পরিবেশন, নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়। স্থানীয় প্রবাসী দুই সহোদরা রেখা রোজারি ও কানন হাসান উক্ত রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালনের আয়োজন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুশিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন আপন, অরশি, অধয়, ধাইফ, আয়শা, ওয়ানিয়া, অলিভিয়া, অ্যান্ড্রু, নাতালি, আয়হাম, তাবসুন ও তাফান্নুম। সঙ্গীত একাডেমির শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন তাসমিহা আমীর, বর্ষা সরকার, মার্সিয়া আহসান, সুমাইয়াহ সুখ, ফিহা আমীর ও রোহান এবং সঙ্গীত একাডেমির পরিচালক ও কন্ঠশিল্পী কৌশলী ইমা।
আয়োজকবৃন্দের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে-রেখা রোজারিও, কানন হাসান, লিটন গ্রেগরি, তারেক হায়দার চৌধুরী, ববি সরকার, রুমানা আহমেদ, কুহূ রিবেরু, নিক্সন বিশ্বাস, শেলী গ্রেগরী, জলি বিশ্বাস, পারুল রোজারিও, রানী সরকার ও মুকুট কস্তা।
শিল্পীদের তবলায় সঙ্গত করেন সৌমেন্দ্র নাথ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জেনিফার ও শিশুশিল্পীরা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি