কানেকটিকাট প্রবাসী নাট্যকার রনির শ্বশুর গুরুতর অসুস্থ, দোয়া কামনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের সুপরিচিতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার মোঃ সাব্বির আহমেদ রনির শ্বশুর আব্দুস সালাম হাওলাদার (৬৫) গুরুতর অসুস্থ হয়ে কানেকটিকাটের মেরিডেনের মিডস্টেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছেন। বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন। আব্দুস সালাম হাওলাদারের রোগমুক্তির জন্য প্রবাসীদের দোয়া কামনা করেছেন তার পরিবার।
আব্দুস সালাম হাওলাদারের বাড়ি বাংলাদেশের নারায়গঞ্জে। প্রায় ২০ বছর আগে স্ত্রী এল জেসিমসহ তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তিন মেয়ে জিনিয়া সালাম, তানিয়া সালাম ও মনিয়া সালামকে নিয়ে দীর্ঘদিন তিনি নিউ ইয়র্কে বসবাস করেছেন। গত পাঁচ বছর আগে তারা দু'জনেই কানেকটিকাটে বসবাসরত তার দ্বিতীয় মেয়ে তানিয়া সালামের বাসায় ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে জামাতা বাংলাদেশি আমারিকান অ্যাশোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও নাট্যাভিনেতা মোঃ সাব্বির আহমেদ রনি তার চিকিৎসার ব্যবস্থা করেন।
আব্দুস সালাম হাওলাদার কানেকটিকাটের মেরিডেনের মিডস্টেট হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন। তার রোগমুক্তির জন্য প্রবাসীদের দোয়া কামনা করেছেন সাব্বির আহমেদ রনি ও তার পরিবার।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি