কানেকটিকাট প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মানিকের স্ত্রী বিউটি আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী নুর আকতার জাহান করিম (বিউটি) আর নেই। স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) সকালে স্ট্যাম্পফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে—রাজেউন) তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রয়াত নুর আকতার জাহান করিম (বিউটি) কানেকটিকাট প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও ফেনী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং কানেকটিকাটের গ্রেটার নোয়াখালী অ্যাসোশিয়েশনের সাবেক উপদেষ্টা আবু সাঈদ মানিকের স্ত্রী এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ছাত্রনেতা ও বাংলাদেশি আমেরিকান অ্যাসোশিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সাবেক উপদেষ্টা হেলাল ইউ করিমের বড়ভাবী। তার দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলায়। তিনি দীর্ঘ তিন যুগ ধরে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ড্যানবুরিতে বসবাস করছিলেন।তার স্বামী, ২ মেয়ে ও ১ ছেলে কানেকটিকাটেই বসবাস করছেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৮ জুলাই) বিকেলে ড্যানবুরি মসজিদে জানাজা শেষে স্থানীয় উস্টার মুসলিম কবরস্থানে দাফন করা হবে। নুর আকতার জাহান করিম (বিউটি)র মৃত্যুতে কানেকটকাট প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। কানেকটিকাটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মিরা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
অপর দিকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করেছেন কানেকটিকাট প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও ফেনী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং কানেকটিকাটের গ্রেটার নোয়াখালী অ্যাসোশিয়েশনের সাবেক উপদেষ্টা আবু সাঈদ মানিক ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ছাত্রনেতা ও বাংলাদেশি আমেরিকান অ্যাসোশিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সাবেক উপদেষ্টা হেলাল ইউ করিম।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি