কানেকটিকাট প্রবাসী আব্দুল কাইয়ুম আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টার প্রবাসী আব্দুল কাইয়ুম আর নেই। স্থানীয় সময় শনিবার (১০ জুলাই) রাতে ম্যানচেস্টার মেমোরিয়ায়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ম্যানচেস্টার প্রবাসী প্রকৌশলী আমিরুজ্জামান টুটুল তার এ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ম্যানচেস্টারের বায়তুল মামুর মসজিদের সাবেক সাধারন সম্পাদক আশিকুর রহমান জানান, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম নিজের ভাগ্য গড়তে ১৯৯০ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে আসেন। প্রায় ৯ বছর নিউ ইয়র্কে বসবাসের পর ১৯৯৯ সালে স্থায়ীভাবে বসবাসের উদ্দ্যেশ্যে কানেকটিকাটের ম্যানচেস্টারে চলে যান এবং সেখানেই পরিবার নিয়ে তিনি দীর্ঘদিন বসবাস করেন।
প্রয়াত আব্দুল কাইয়ুমের অত্যন্ত ঘনিষ্ট আশিকুর রহমান আরও জানান, যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে বায়তুল মামুর মসজিদ প্রতিষ্ঠার শুরু থেকেই তার বিশেষ অবদান ছিল। তিনি ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উক্ত মসজিদের সহ-সভাপতি এবং ২০১৭ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ট্রাস্টি বোর্ডের সদস্য পদে অধিষ্ঠিত ছিলেন।
রবিবার দুপুরে বায়তুল মামুর মসজিদে তার নামাজে জানাজা শেষে এনফিল্ডের মুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে ম্যানচেস্টাসহ কানেকটিকাট প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। আব্দুল কাইয়ুমের মৃত্যুতে বায়তুল মামুর মসজিদ কমিটিসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি