কানেকটিকাট ইউনিভার্সিটি সাবেক শিক্ষক আব্দুল হক শরীফ আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী ইউনিভার্সিটি অব কানেকটিকাট (ইউকন)-এর সাবেক শিক্ষক ড. আব্দুল হক শরীফ আর নেই (ইন্নালিল্লাহি-----রাজেউন)। স্থানীয় সময় রবিবার বিকেলে বুকের ব্যথা দেখা দিলে তাঁকে দ্রুত হার্টফোর্ড হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে অ্যাম্বুলেন্সের ভেতরই (৫টা ২০ মিঃ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
ড. আব্দুল হক শরীফ দীর্ঘদিন ধরে কানেকটিকাটে গ্লাসটোনবুরি শহরে বসবাস করছেন। তিনি ইউনিভার্সিটি অব কানেকটিকাট (ইউকন) এর শিক্ষক ছিলেন। একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকুরির সুবাদে তিনি বেশ কয়েক বছর ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল হক শরীফের দেশের বাড়ি বৃহত্তর বরিশালের প্টুয়াখালী জেলার বাউফলে। আগামীকাল সোমবার ম্যানচেস্টারের ওয়াটকিন্স ফিউনারেল হোম (সেন্টার স্ট্রিট) -এ তাঁর মরদেহের কার্য্য সম্পাদন ও দুপুর সোয়া ১টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ইনফিল্ডের মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আব্দুল হক শরীফের মৃত্যুতে স্থানীয় বরিশাল কমিউনিটি, বৃহত্তর নোয়াখালী সমিতি, বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট (বিএসসি) ও বাংলাদেশি আমেরিকান অ্যাসোশিয়েশন অব কানেকটিকাট (বাক)- এর নেতৃবৃন্দসহ স্থানীয় কমিউনিটির নেতারা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেছেন। নেতারা আব্দুল হক শরীফের শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি