৫ মে ২০২৬

কানেকটিকাট আওয়ামীলীগের সভাপতি ফেনীর রাজাপুরে সংবর্ধিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানেকটিকাট আওয়ামীলীগের সভাপতি ফেনীর রাজাপুরে সংবর্ধিত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় জেহাদুল হক জেহাদকে সংবর্ধনা দিয়েছে তার নিজ এলাকা ফেনী জেলার রাজাপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মিরা। একযুগ পর দেশে ফিরলে তাকে সংবর্ধিত করেন স্থানীয় নেতাকর্মিরা।স্থানীয় জনগণের অফুরন্ত ভালবাসায় সিক্ত হয়ে ওঠেন জেহাদ। রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং যুবলীগ সভাপতি মনু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগ সভাপতি এবং দাগনভুঁইয়া উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন, বিশেষ অতিথি ছিলেন দাগন ভুইয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জয়নাল আবেদিন মামুন, সংবর্ধনার জবাবে কানেকটিকাট অঙ্গরাজ্যে আওয়ামীলীগের সভাপতি জেহাদুল হক জেহাদ বলেন তিনি দীর্ঘ ১২ বছর পর দেশে ফিরে সর্বত্রই নানা ধরনের উন্নয়ন দেখতে পেয়েছেন। যা দেখে তিনি সত্যিই মুগ্ধ বলে উল্লেখ করেছেন। এজন্য তিনি জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। গ্রাম আজ শহরতলিতে পরিনত হয়েছে। বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে সত্যিই এক উদাহরণ। এই উদাহরণ অগ্রগতির উদাহরণ। অর্থনীতি ও আর্থ সামাজিক বেশির ভাগ সূচকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে। নিম্ন আয়ের দেশগুলোকে ছাড়িয়েছে অনেক আগেই। আজ নিম্ন মধ্যম আয়ের দেশ বাংলাদেশ। এখন স্বপ্ন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে জায়গা করে নিয়েছে। জেহাদ আরো বলেন, কিছু কিছু ক্ষেত্রে বিশ্বকে চমকে দেবার মতো সাফল্য আছে বাংলাদেশের। বিশেষত শিক্ষা সুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার ও জন্মহার কমানো, গরিব মানুষের জন্য শৌচাগার ও স্বাস্থ্য সুবিধা প্রদান এবং শিশুদের টিকাদান কার্যক্রম অন্যতম। তিনি কানেকটিকাট ষ্টেট আওয়ামীলীগের পক্ষ থেকে সকল নব নির্বাচিত প্রতিনিধিদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। বিশেষ করে ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা নিজাম হাজারী, জেলা সভাপতি আকরাম উকিল এবং ফেনী জেলা থেকে নির্বাচিত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য জয়নাল হাজারীকে আন্তরিকভাবে তিনি ধন্যবাদ জানিয়েছেন। দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি