কানে নজর কাড়লেন ‘ডোরা কাটা’ ঐশ্বরিয়া!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিনোদন ডেস্ক: প্রতিবারই কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিযার উপস্থিতি মানেই সবার নজর কেড়ে নেয়। আর এবারো এর ব্যতিক্রম হলো না। উৎসবে ডোরা কাটা লাল এবং সাদা রঙ্গের জামা পড়ে এসে সবারই নজর কাড়েন এ অভিনেত্রী।
দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনার পর ৭২তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় আলো ছড়ালেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। কানে তিনি আসা মাত্রই যেন উৎসবটি পরিপূর্ণতা পেল।
এবারো কানে তার সফরসঙ্গী একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। সোমবারও ঐশ্বরিয়ার উপস্থিতি চমকেও দিয়েছে সবাইকে। এর আগে রোববার মা-মেয়ে দুইজনেই কানে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন।
এদিকে, অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক পাঁচবার এ উৎসবের লালগালিচায় হেঁটেছেন তিনি। এবার ষষ্ঠবারের মতো তিনি এ উৎসবে অংশ নিলেন। উৎসবের দ্বিতীয় দিনেও কানে ফের নজর কাড়লেন ঐশ্বরিয়া।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বিনোদন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি