৪ মে ২০২৬

কানাডায় নদী থেকে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানাডায় নদী থেকে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কানাডার ম্যানিটোবা প্রদেশের একটি নদী থেকে সামিউজ্জামান সামি (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাজধানী উইনিপেগের ‘রেড রিভার’ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। উইনিপেগ পুলিশ সুত্রে এ খবর জানা গেছে। সামিউজ্জামানের বাবার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট। ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার সায়েন্সের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন সামি। পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামে একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন। রেড রিভারের কাছেই কয়েকজন বাংলাদেশি বন্ধুর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সামি। উইনিপেগ পুলিশ সূত্র মতে জানা যায়, এ মাসের ৯ তারিখ থেকে নিখোঁজ ছিলো। সামীর রুমমেট এবং বন্ধুরা তার কোন খোঁজ-খবর না পেয়ে পুলিশকে জানায়। জানানোর সাতদিন পর পুলিশ নদী থেকে সামীর মরদেহ উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ পুলিশ হেফাজতে আছে। উইনিপেগ পুলিশ এখন পর্যন্ত মৃত্যুর কোন কারণ উল্লেখ করেনি। তবে ধারণা করা হচ্ছে এটি একটি অপমৃত্যু। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি