২১ জুন ২০২৬

কানাডার যুবরাজের হাতে ভাঙল বাংলাদেশের যন্ত্রণার রেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ এএম
কানাডার যুবরাজের হাতে ভাঙল বাংলাদেশের যন্ত্রণার রেকর্ড

যুবরাজ সামরা

বাংলাপ্রেস ডেস্ক:   সেই বিশ্বরেকর্ডটা বাংলাদেশের গলার কাটা হয়ে ছিল। প্রায় এক যুগ পর সেই যন্ত্রণা থেকে দলকে মুক্তি দিলেন কানাডার ওপেনার যুবরাজ সামরা। চেন্নাইয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। আজ মঙ্গলবার নিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।

মাত্র ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সামরা। তিনি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান। ১৯ বছর ১৪১ দিনে এই কীর্তি গড়লেন তিনি।

এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন আহমেদ শেহজাদ। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২২ বছর ১২৭ দিন বয়সে এই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন শেহজাদ।

সে ম্যাচে মাশরাফি বিন মুর্তজা হজম করেছিলেন ৬৩ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ রান হজমের বিশ্বরেকর্ড ছিল অনেক দিন। সেই রেকর্ড ভেঙে গিয়েছিল বহু আগেই। তবে সেঞ্চুরির রেকর্ডটা টিকে ছিল।

আজ সেঞ্চুরির সেই রেকর্ডটাকে দুইয়ে ঠেলে দেন যুবরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে যুবরাজ সামরা খেলেন ১১০ রানের ঝড়ো ইনিংস। তিনি মারেন ১১টি চার ও ৬টি ছক্কা। 

তার দাপুটে ইনিংসে কানাডা তোলে ১৭৩ রান ৪ উইকেটে। এই ইনিংসের পর বিশ্ব মঞ্চে নতুন টি-টোয়েন্টি তারকা হিসেবে নিজের নাম জানিয়ে দিলেন যুবরাজ সামরা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি