৬ মে ২০২৬

কালরাত স্মরণে ১ মিনিট অন্ধকারে সারা বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কালরাত স্মরণে ১ মিনিট অন্ধকারে সারা বাংলাদেশ

জাতীয় ডেস্ক: একাত্তরের ২৫ মার্চের সেই ভয়াল কালরাত স্মরণে রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত সারাদেশকে অন্ধকারে রাখা বা ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার এক মিনিটের জন্য অন্ধকার হয়ে যায় পুরো বাংলাদেশ। সারাদেশ এক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়। চলন্ত গাড়ি ওই সময় থেমে যায়। হেঁটে চলা মানুষ থেমে যায়। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। এর পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। তবে সব ধরনের জরুরি সেবা যেমন হাসপাতাল, ফায়ার সার্ভিস ইত্যাদি এ কর্মসূচির আওতার বাইরে ছিলো।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যা দিবস’ নানা কর্মসূচি মধ্য দিয়ে স্মৃতি চিরন্তন চত্বরে নানা আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় স্মৃতি চিরন্তন-এ মোমবাতি প্রজ্বলন করার পরে ৯টা ১ মিনিটে ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি