১৮ জুন ২০২৬

কালো মেয়েরা সুন্দরী নয়! সেক্সি কেন? : এষা গুপ্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কালো মেয়েরা সুন্দরী নয়! সেক্সি কেন? : এষা গুপ্তা

বিনোদন ডেস্ক: ২০১২-এ বলিউড ডেবিউ করেছিলেন এষা গুপ্তা। সৌজন্যে ‘জন্নত ২’। সে ছবিতে ইমরান হাশমির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। তার পর আরও কিছু ছবিতে অভিনয় করেছেন এষা। কিন্তু শুধু অভিনয় নয়। বরং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বার বার সরব হয়েছেন তিনি। এ বার তিনি সরব হলেন সিনেমায় নায়িকাদের ত্বকের রং নিয়ে।

সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে এষা প্রশ্ন তুলেছেন, ‘‘আমি দেখেছি কোনও অভিনেত্রীর গায়ের রং কালো বা গাঢ় বাদামী হলে তাঁকে সুন্দরী বলা হয় না। বলা হয়, সেক্সি। অদ্ভুত লাগে আমার। কেন এটা হবে?”

এষা নিজে ফর্সা নন। কিন্তু ছোট থেকেই নাকি তা নিয়ে কখনও সমস্যায় পড়তে হয়নি তাঁকে। তিনি জানিয়েছেন, বাবা-মা সব সময় আগলে রাখতেন তাঁকে। ‘‘যখন শুধুমাত্র ফর্সা কোনও মহিলাকে সুন্দরী বলা হয়, আমার খুব রাগ হয়ে যায়। একজন কালো মেয়ে কেন সুন্দরী হতে পারবে না? আমাদের চিন্তাধারাটাই বদলাতে হবে। কেমন চেহারা, সেটা যেন বিচার্য না হয়। সুস্থ থাকতে পারাটাই আসল কথা’’ শেয়ার করেছেন এষা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি