কালীগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গৃহবধূর ঘরে নিহত ১ আহত ২
মামুনুর রশিদ (মিঠু) লালনিরহাট থেকে : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের গুরাতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঘরে ঢুকে পড়ায় রোকেয়া বেগম (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার দুই মেয়ে।
সোমবার (১৩ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া ওই গ্রামের লতিফ মিয়ার স্ত্রী। আহত দুই মেয়ে হলেন- লাভলী খাতুন (১৬) ও লতিফা বেগম (২৩)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুষ্টিয়া থেকে বুড়িমারীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গুরাতিপাড়া এলাকায় রাস্তার পাশে আধাপাকা ঘর ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাকায় পৃষ্ঠহয়ে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। এসময় ঘরের ভেতরে থাকা তার দুই মেয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালক মোশারফ হোসেন (৩২) ও সহকারী (হেলপার) ওপেল মিয়াকে (২৬) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি