কালীগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: “অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে করিমপুর নুরজাহান-সামসুন্নাহার প্রতিবন্ধী বিদ্যালয় এবং দলগ্রাম কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের চার শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহনে, কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়। ঐ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বার্হী অফিসার মোঃ রবিউল হাসান,কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শুকান্ত সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
শোভাযাত্রা শেষে কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের হল রুমে বর্তমান সরকারের প্রতিবন্ধিদের বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রতিবন্ধিদের অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি