১২ মে ২০২৬

কালীগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল থেকে ট্রাক ভাংচুর, গ্রেফতার ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কালীগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল থেকে ট্রাক ভাংচুর, গ্রেফতার ৩
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিনসহ তিনজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। দুপুরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রীজ এলাকা থেকে অবরোধের সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেবিএনপি। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিক্ষোভে অংশ গ্রহন করেন। অবরোধের সমর্থনে মিছিলকারীরা সড়কে চলাচলরত দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করেন।   পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি