কালীগঞ্জে ধানের মুল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে ধানের মুল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রত্যাশা ২০২১ ফোরাম নামের একটি সামাজিক সংগঠন।
বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বৈশাখী তেল পাম্প এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রত্যাশা ২০২১ ফোরামের কালীগঞ্জ ইউনিটের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, সিএসএল এর প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল , কিশোর কুমার কাজল, পল্লব কুমার মৈত্র প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে প্রত্যাশা ২০২১ ফোরাম ছাড়াও দোয়েল মুক্ত স্কাউট গ্রুপ, ব্লাড ব্যাংক অব কালীগঞ্জ, ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের সদস্যরা ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে ধানের মুল্য বৃদ্ধির দাবি জানানো হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি